1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

শিবপুরে কৃষকেরা বিনামূল্যে পেল বীজ ও সার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৩৪ বার
172

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বৈশ্বিক সংকট নিরসনে ভোজ্য তেলের ঘাটতি পূরণে তেল জাতীয় ফসলের (সরিষা) আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) সকালে শিবপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের অর্থায়নে ও সহযোগিতায় উপজেলার ৩শ ৫০ জন কৃষকের এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হাসান প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT