1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরের নবনির্বাচিত এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে সংবর্ধনা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার
35

শেখ মানিক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে আয়ূবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ এর সভাপতিত্বে এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে এ সংবর্ধনা দেয়া হয়।

সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তি উদ্যোগে নবনির্বাচিত এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আমজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, আবদুল হাই মাস্টার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT