1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

মেসি-নেইমার-এমবাপ্পেকে আনার পরিকল্পনা বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৬১৮ বার
165

ফিফা বিশ্বকাপের ডামাডোল শেষ না হতেই বাংলাদেশের ফুটবলের জন্য বড় সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজের দেশে আসবেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। সঙ্গে থাকবেন গোল্ডেন বুটজয়ী ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, আর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মেসি ভক্ত বাংলাদেশি ফুটবল সমর্থকদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে মেসি-নেইমার-এমবাপ্পেকে বাংলাদেশের আনার পরিকল্পনা করছে তারা।

তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। মেসি-নেইমারদের ক্লাব পিএসজির বিপক্ষে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে বাংলাদেশে এনে তাদের মধ্যে একটি প্রীতিম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এদিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার দেশে ফিরেছে বিশ্বকাপ। ৮৬’তে ম্যারাডোনা এনে দিয়েছিলেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এরপর সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এনে দিলের তাদের তৃতীয় শিরোপাটি। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। নির্ধারিত ১২০ মিনিট পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT