1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

রাত পোহালেই বাংলাদেশে পা রাখছে আর্জেন্টিনা দল

সাইফুর নিশাদ | ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৫৩৭ বার
476

সাইফুর নিশাদ, ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের জনগণের কাছে আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা আর মেসি। নীল–সাদা জার্সির আর্জেন্টিনা বাংলাদেশিদের জন্য বাড়তি এক আবেগ। আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্ব এখন জানে বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা কতটা আপন।

মেসিদের দেশের প্রতি বাংলাদেশের মানুষদের এত সমর্থনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও জোরদার হয়েছে। দূতাবাসও খোলা হয়েছে। বাংলাদেশের মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে এবার ঢাকায় আসছে আর্জেন্টিনার কাবাডি দল।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে মেসিদের দেশের কাবাডি দল ঢাকায় আসবে আগামীকাল শুক্রবার। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। দ্বিতীয় দল হিসাবে আজই ঢাকা আসবে চাইনিজ তাইপে। পরবর্তীতে ধাপে ধাপে আসবে অন্য দলগুলো।

জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরটি শুরু হবে ১৩ মার্চ থেকে। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। অংশ নিচ্ছে ১২টি দেশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT