সাইফুর নিশাদ, ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের জনগণের কাছে আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা আর মেসি। নীল–সাদা জার্সির আর্জেন্টিনা বাংলাদেশিদের জন্য বাড়তি এক আবেগ। আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্ব এখন জানে বাংলাদেশের মানুষের কাছে আর্জেন্টিনা কতটা আপন।
মেসিদের দেশের প্রতি বাংলাদেশের মানুষদের এত সমর্থনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও জোরদার হয়েছে। দূতাবাসও খোলা হয়েছে। বাংলাদেশের মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে এবার ঢাকায় আসছে আর্জেন্টিনার কাবাডি দল।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে মেসিদের দেশের কাবাডি দল ঢাকায় আসবে আগামীকাল শুক্রবার। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। দ্বিতীয় দল হিসাবে আজই ঢাকা আসবে চাইনিজ তাইপে। পরবর্তীতে ধাপে ধাপে আসবে অন্য দলগুলো।
জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরটি শুরু হবে ১৩ মার্চ থেকে। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। অংশ নিচ্ছে ১২টি দেশ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬