1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার
66

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী মনোহরদীতে চোর সন্দেহে ফজলুর রহমান  (৫০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত মোক্তার উদ্দিনের ছেলে এবং স্থানীয় খিদিরপুর বাজারের মুদি ও কাচামাল ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের  আমির হোসেনের বাড়িতে অটো রিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্বার্শবর্তী গ্রামের খোকা মিয়ার  পুকুর পার নিহতের লাশ ফেলে রেখে যায় আমির হোসেন।

নিহতের স্বজনের সাথে কথা বলে জনা যায়, ফজলুর রহমানের কোন সময় চুরির স্বভাব ছিলনা। সে দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর সে কিছুদিন মানসিকভাবে অসুস্থ ছিল। এমনিতে তার কোন শত্রু ছিলনা। এখন কি কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারতেছিনা। থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার কারণ উদঘাটন করলেই বুঝা যাবে তাকে কেন মারা হলো।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT