1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

“বিসিক এর উদ্যোগে এবং বিজয়ী” এর তত্তাবধানে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৬৭ বার
33

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর সার্বিক তত্বাবধানে ৩০ জন নারীকে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৩ মে) সকাল ১০টায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর তত্তাবধানে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

৫ দিনের বেসিক কোর্সটির প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল আমিন এবং বিসিক চাঁদপুর জেলা সহাকারী মহাব্যবস্থাপক মোঃ শাহরিয়ার খান।

প্রশিক্ষণ কর্মশালাটি বিসিক চাঁদপুর জেলা সহাকারী মহাব্যবস্থাপক মোঃ শাহরিয়ার খানের সভাপতিত্বে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিসিক আঞ্চলিক পরিচালক মোঃ মোতাহার হোসেন, বিশেষ অতিথি বিসিক চাঁদপুর জেলার সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আশিক খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোঃ মোতাহার হোসেন বলেন-বিসিক সারাদেশে উদ্যোক্তা তৈরির জন্য স্কিল ডেভলাপমেন্টের প্রশিক্ষন দিয়ে সারা দেশে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের জন্য বিসিক ৫% এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৬% হারে লোন দেওয়া হয়, যা খুব সহজে বিসিক থেকে নিতে পারবেন। স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশী। সেই লক্ষ্য আমরা সারাদেশে নিরলস কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ২৫ জন প্রশিক্ষণার্থীসহ বিজয়ীর সদস্যগন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT