1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩৭৭ বার
70

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার শাষপুরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত এর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী এই সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ ও তার রাজনৈতিক জীবন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙ্গালী জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, তার আগুন ঝরা ভাষণ জাতিয়ে উজ্জীবিত করেছে। তাঁরই ধারাবাহিকতায় আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড যার নাম বাংলাদেশ। জাতি তাঁর অবদান আজীবন স্মরণ করবে। আমি তাঁর পরিবার ও স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

অত্র প্রতিষ্ঠানের জব প্লেসমেন্ট অফিসার, প্রকৌশলী মোঃ রুবেল মিয়া বলেন, ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেন এবং এ ভাষণটি মোট ৭৭ টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়, এটা বাঙ্গালী জাতি হিসেবে বিরাট অর্জন। ৭ই মার্চে জাতির পিতার ভাষণ বাঙ্গালির মুক্তির সনদ হয়ে যুগে যুগে বাঙ্গালীকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT