1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মা ও মেয়ে গ্রেপ্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬৩ বার
Oplus_131072
33

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬জানুয়ারী) সকাল ৭ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা দুজনেই সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মা ও মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করে। এসময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন
নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT