1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ৭৯২ ক্যান বিয়ার ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৩৭ বার
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে ৭৯২ ক্যান বিয়ার ও ২০৫ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাত ৮টায় পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে ৭৯২ ক্যান বিয়ারসহ দুইজন ও নরসিংদী সদর উপজেলার বিলাসদী থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অণির্বান চৌধুরী।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অণির্বান চৌধুরী (অপরাধ) জানান, সোমবার রাত ৮টার দিকে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসারের নেতৃত্বে উপপরিদর্শক নাঈমুল মোস্তাকসহ গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারে অভিযান চালায়।

এসময় ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া এলাকার শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে পাকা রাস্তার উপর থেকে একটি সিলভার রঙের প্রোবক্স প্রাইভেটকার আটক করে। সেসময় প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ৭৯২ ক্যান বিয়ারসহ দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরিসংদী সদর উপজেলার হাজীপুর সাহাপাড়ার নারায়ণ চন্দ্র শীলের ছেলে তপন চন্দ্র শীল (৩৮) ও চাঁদপুর জেলার মতলব থানার বালুচর এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে মো. কবির (২৮)।

একই দিনে রাতে নরসিংদী সদর উপজেলার বাসাইল আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মো. গোলাপ মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের অন্য আরেকটি টিম। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার গোলাপ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররকৃত সকলের বিরুদ্ধে পলাশ থানা ও নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ও উপপরিদর্শক নাঈমুল মোস্তাক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT