1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৮৬ বার
35

নরসিংদীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাইম মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া কুমিল্লার বুড়িচংয়ের মো. আজাদ মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় আরও কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয় লোকজন ও শ্রমিকরা জানান, ভবনটির মালিক মোমতাজ উদ্দিন আহম্মেদ চারতলা ভবনজুড়ে ‘নরসিংদী সানবিম স্কুল’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালান। ভবনটির পাঁচতলার সম্প্রসারণের কাজ চলছিল। রোববার সকাল থেকে নাইমসহ আরও কয়েকজন শ্রমিক ভবনটির সেন্টারিংয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে কাজ করার মধ্যেই অসাবধানতাবশত পা ফসকে নাইম চারতলার ওপর থেকে মাটিতে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান নাইম।

আহত অবস্থায় কয়েকজন সহযোগী শ্রমিক ও স্থানীয়রা নাইমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা নাসরিন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জেনেছি। এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি।

নরসিংদীর কন্ঠস্বর / এস বর্মণ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT