1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক!

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৯ বার
79

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দল ব্রাজিল হারের পর রাগে- ক্ষোভে দুধ দিয়ে গোসল সেরে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জুয়েল নামে এক যুবক। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবুর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল হাবিবপুর গ্রামের বাসিন্দা।

ব্রাজিল সমর্থক জুয়েল জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসতেন। কিন্তু কয়েকদিন আগে তার দল ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ব্রাজিল দলের বাজে পারফরম্যান্সের কারণে তিনি ক্ষোভে দল বদলের সিদ্ধান্ত নেন। পরে বন্ধুদের জোরাজুরিতে ধুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেন।

এ নিয়ে জুয়েলের বন্ধু আবুল বলেন, জুয়েল ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলেন। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছো ট্রাইব্রেকারে ব্রাজিলের হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। জুয়েল আর্জেন্টিনায় যোগ দেওয়ায় আমরা খুশি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT