1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশালে রাতে বয়ান করবেন মুফতি আমির হামজা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার
Oplus_131072
60

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ইসলামী মহা সম্মেলনে বয়ান পেশ করবেন দেশের আলোচিত ও জনপ্রিয় ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। আজ রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ঐতিহাসিক ঘাগড়া জামে মসজিদ প্রাঙ্গণে তিনি বক্তব্য রাখবেন।

ঘাগড়া যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে ৩দিন ব্যাপী ১১তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সমাপনী দিনে সভাপতিত্ব করবেন পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো: মোজাম্মেল হক।

ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা সেক্রেটারী ও পলাশের ইছাখালী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মো: আমজাদ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মো: কামরুল ইসলাম প্রমুখ।

আরও বয়ান পেশ করবেন,আলহাজ্ব হযরত মাওলানা মো: আবু সাঈদ নেছারী, হযরত মাওলানা মো: মনিরুজ্জামান সিরাজী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT