1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশালে বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়লেন মুসল্লিরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৯৬ বার
62

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলায় তীব্র তাপদাহের কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমতের বৃষ্টির চেয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত পলাশ ও করতেতৈল সেবা সংগঠনের যৌথ উদ্যোগে এই নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেছেন মোহাম্মদ নাঈম।

নামাজে অংশ নেওয়া মুসল্লি এম এ কাইয়ুম জানান, আমরা এই তাপদাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেছি।

নামাজ শেষে মুসল্লিরা দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় দোয়াতে অঝোরে কান্না করে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে তীব্র গরম থেকে মুক্তি চেয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT