1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৫৯ বার
Oplus_131072
53

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (২৩) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আজ রবিবার (২৫ আগস্ট) বেলা দুইটার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী ইমরান হোসেন নেত্রকোনার আটকাপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। আহত ৫ জনের মধ্যে সিএনজি চালক ঘোড়াশালের ফাহিমের পরিচয় পাওয়া গেলেও বাকি চার যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে সিনজি চালক ফাহিম ঘোড়াশাল থেকে পাঁচজন যাত্রী নিয়ে পাঁচদোনা দিকে যাচ্ছিলেন। পরে বেলা ২টার দিকে ঘোড়াশালের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছলে পাঁচদোনা থেকে আসা একটি দ্রুতগামী পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমরান হোসেন নামে এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত হয় সিএনজি চালকসহ আরো ৫ জন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।দুর্ঘটনার পর পিকআপ চালক তার গাড়ি রেখে পালিয়ে যায়।

ঘোড়াশাল গ্রামীণ ব্যাংক শাখার কেন্দ্র ব্যবস্থাপক সাদ্দাম হোসেন জানান, ইমরান অফিসে পিয়নের কাজ করতো। অফিসের কাজে ঘোড়াশাল শাখা হতে মাধবদী এরিয়া অফিসে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তার রোড এক্সিডেন্টে মৃত্যুর খবর পাই।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মিরান হাসান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া মরদেহ গ্রহণ করতে আবেদন জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এএসআই মিরান হাসান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT