1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২০৮ বার
87

আজ সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েভ সাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ১ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

যেভাবে জানবেন এসএসসি ফল : নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে।

এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।

এছাড়া মোবাইল এসএমএস মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মোবাইল অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরুপ : SSC DHA 1234562024 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরুপ : Dakhil MAD 1234563022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT