1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৬ বার
182

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আয়ুবপুর ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোস্তুফা মিয়াকে  কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন)  দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন শিবপুর থানার উপপরিদর্শক মো: আব্দুল কাইয়ুম।

গ্রেপ্তারকৃতরা হলেন: শিবপুর মুন্সেফেরচর এলাকার হযরত আলীর ছেলে হ্নদয় গাজী(২৫), শাষপুর এলাকার আমির হোসেনের ছেলে মো: সীজন (২০)।  এ সময়, মো. সীজনের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
এর আগে একই ঘটনায় শিবপুর বড়কান্দা এলাকার জলিল মিয়ার ছেলে বিজয় মিয়া (২০) কে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, গত ২ই জুন রাত সাড়ে ৮টায় শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের কোদালিয়া এলাকার রাজিবের মুদির দোকানের সামনে স্টিল শাকিলের নেতৃত্বে বিবাদীগণ মোটরসাইকেল ও সিএনজি যোগে এসে, দেশীয়ও আগ্নেয়াস্ত্র নিয়ে মো. মোস্তফা মিয়ার ওপর উপুর্যুপরি হামলা চালান। ঘটনায় মোস্তফা মিয়া গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল কাইয়ুম জানান,  আসামীদ্বয়ের নিজ বাড়িতে  বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এর আগে এই মামলায় বিজয়কে গ্রেপ্তার করা হলে তিনি  এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা জানান। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

উল্লেখ,  যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মো. মোস্তফা মিয়ার স্ত্রী বাদী হয়ে গেলো ৪ই জুন ২৬ ইং তারিখে শিবপুর মডেল থানায় ৭ জন এজাহারনামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে  মামলা দায়ের করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT