1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা

শেখ মানিক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার
Oplus_131072
101

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুরাতন পুকুর খনন করার অভিযাগ উঠেছে। ফলে সরকারি রাস্তা পুকুরে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে আবদুল মান্নান সরকারি পাকা রাস্তাটিকে পুকুরের পাড় বানিয়ে পুনরায় খনন করেছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুরটি খনন করায় যে কোন সময় রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যাবে। সরকারি রাস্তা রক্ষার জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাকুড়া সিএন্ডবি বাজার হতে নিনগাঁও সড়কের সোনাকুড়া এলাকায় এলজিইডির সড়ক ঘেঁষে পুকুর খনন করা হচ্ছে। সরকারি পাকা রাস্তাটিকে ঝুঁকির মধ্যে ফেলে পুকুরের পাড় বানিয়ে প্রায় ১৫/২০ ফুট গভীর করে পুকুরটি খনন করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, যেভাবে পুকুরটি পুনরায় খনন করা হচ্ছে এতে যে কোনো সময় বৃষ্টি হলে রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে। এই রাস্তাটি দিয়ে দুপাত্তর ও নিনগাঁও সহ ৫/৭টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে।

সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে পুকুর খনন করার বিষয়ে জানতে চাইলে পুকুরের মালিক আবদুল মান্নান বলেন আমার জায়গায় পুকুর কাটছি আপনাদের সমস্যা কোথায়।

উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুর রহিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম। যদি কেউ সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন করে থাকে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT