1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

শিবপুরে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার
54

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদে প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতক চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। ওই রাতে রেহাই পায়নি ১১ বছরের শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেলও।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT