1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৪০ বার
148

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বি.এস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার তেলিয়া-ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন খড়িয়া বন্ধুমহল একাদশ বনাম তেলিয়া-ঝাউয়াকান্দি বৃত্ত মানব কল্যাণ সংঘ। খেলায় টাই-ব্রেকারে বৃত্ত মানবকল্যাণ সংঘ তেলিয়াকে ৪-৫ গোলে পারাজিত করে খড়িয়া বন্ধুমহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন। ফুটবল খেলা ঘিরে আশেপাশের এলাকার হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। নরসিংদী জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনুর পৃষ্ঠপোষকতায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান সুজনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, আব্দুল হাই মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভুইঁয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামাল হোসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT