1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে প্রবাসীদের উদ্যোগে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

শেখ মানিক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার
Oplus_131072
67

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে,উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা প্রবাসী যুব উন্নয়ন শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে, অত্র সংগঠনের কার্যালয়ের সামনে এই আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দড়িপুরা ইদগাহ মাঠের ঈমাম কারী মতিউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাছুম মোল্লার সঞ্চালনায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মমতাজউদ্দিন চান মিয়া মাস্টার, স্থানীয় ইউ’পি সদস্য জাকির হোসেন,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সোলাইমান ও সাধারণ সম্পাদক জাডু মোল্লা,ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মুকুল ও পরিচালনা কমিটির সদস্য দেওয়ান আলী সরকার,আব্দুল কাদির,দড়িপুরা উদয়ন কিন্ডারগার্ডেন এর প্রতিষ্ঠাতা রশিদুল ইসলাম মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভাশেষে মরণব্যাধি ক্যানসার রোগীর স্বজনের কাছে নগদ অর্থ বিতরণ করেন তারা। অত্র গ্রামের দুঃস্থ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনের নীতিনির্ধারকেরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT