1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৬৩ বার
Oplus_131072
67

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সিলেটের হবিগঞ্জের বাসিন্দা ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ফাহিমা এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মডার্ন পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার জানান, ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দনগরে যাত্রীবাহী দুটি বাস ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT