1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শিবপুরে দস্তারবন্দী উপলক্ষে ১১তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৯২ বার
166

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া উত্তরপাড়া শাহী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ১১তম ইসলামী মহাসম্মেলন শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহম্মদ শফী (রহ:) এর সুযোগ্য খলিফা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল খালেক শরীয়তপুরী।

মাহফিলের বিশেষ বক্তা ছিলেন গাজীপুরের আরাবিয়া জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমী, ইউসুফ বিন এনাম শিবপুরী, মুফতি শেখ আব্দুল কাইয়ুম ও মাওলানা ইয়াহইয়া বিন লাহুরীসহ দেশবরেণ্য আরো অনেক ওলামা মাশায়েখ!

অত্র মাদ্রাসার সভাপতি শামসুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ শাহীন রিকাবদার ও এরশাদ সরকারের পরিচালনায় শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টার পর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT