1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

শিবপুরে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার
78

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শিবপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ডিপার্টমেন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সাদী।

অনুষ্ঠানের সভাপতি বলেন তোমরা ভালো রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস, ভালো রেজাল্ট এর পাশাপাশি ভালো চরিত্রের অধিকারীও হতে হবে। আমাদের সমাজে মাদকে ছেয়ে গেছে। খেলাধুলা ও সামাজিক সচেতন করেই মাদক প্রতিরোধ করা সম্ভব। একটা পরিবারে মাদকাসক্ত ছেলে থাকা মানে পরিবারটা ধ্বংস হয়ে যাওয়া।

আসুন আমাদের সমাজ বিনির্মাণে এক হই মাদক প্রতিরোধ করি, মাদককে না বলি। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন এ সময় তোমাদের বেড়ে উঠার সময় অনেক কিছু রঙিন লাগতে শুরু করে জীবন সম্পর্কে নতুন ধারণা তৈরি হয়, তোমরা ভুলেও খারাপ পথে পা বাড়াবে না।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুল বাতেন, আজাদুর রহমান স্বপন, মাজহারুল ইসলাম, আলী হোসেন ও সংরক্ষিত নারী সদস্য মোসাম্মৎ ফাইজুন নাহার, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লিয়াজো অফিসার ইঞ্জিনিয়ার মো: রুবেল মিয়া, অত্র প্রতিষ্ঠানের সাবেক বিদ্যোৎসাহী কবির আহম্মেদ, মোমেন হাজী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT