1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

শিবপুরে আল-হেরা একাডেমি এন্ড হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ বার
55

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, সংবর্ধনা প্রদান ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে বলে জানায় শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের মাঠে বিজ্ঞান মেলা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত ২৬ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেওয়া হয়। কোটা অনুযায়ী দুইজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা দুজনই ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।

এ বি বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক ২০২২ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ট্যালেন্টপুল ৮ জন সহ ২৬ জন বৃত্তি পেয়েছে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির সনদপত্র বিতরণ করা হয়।

আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন।

প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালয়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিনা রাণী সরকার, আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি শহিদুল্লাহ রিকাবদার, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুউদ্দিন আহম্মেদ দর্জি প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT