1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

রায়পুরায় সংবাদপত্র হকারদের বাইসাইকেল বিতরণ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার
83

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত সংবাদপত্রের ৭ হকারের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান৷ আজ বুধবার (১৯ জুলাই) দুপুর ১২টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের সভাপতিত্ব ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, ইমাম ও মুয়াজ্জিনগণ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। প্রতিটি মসজিদে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক আলোচনা করতে হবে। এর মাধ্যমেই গ্রামের সাধারণ মানুষদের সচেতন করা যাবে। এছাড়াও বর্ষা সময়ে নদী পাড়ে গাছের চারা রোপন করার পরামর্শ দেন তিনি।

এর আগে সকালে রায়পুরা উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT