1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

রায়পুরায় টেঁটা যুদ্ধ নির্মূল ও শান্তি প্রিয় চরাঞ্চল গড়তে মানববন্ধন

রায়পুরা প্রতিনিধি | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৪৮ বার
94

নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিন যাবত চলমান টেঁটাযুদ্ধ নির্মূল ও শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংঘের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার চরাঞ্চলের কালিকাপুর-মধ্যনগর সংযোগ সড়কে ‘শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক’ এ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।

মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয়রা টেটা যুদ্ধ নির্মূলের জন্য জন প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংগঠনটি সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার আওতাধীন পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ি, মির্জাচর, চরমধূয়া, চাঁনপুর ইউনিয়নে অর্ধশত বছর ধরা ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেঁটা সংঘর্ষের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয় এমনকি বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসকল ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে জন্যে শান্তিপূর্ণ চরাঞ্চল সৃষ্টির জন্য মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শরিফ উদ্দিন বাবুল, এম. জাকির হোসেন জনি, ওয়াসিম আকরাম, অহিদুল্লাহ শান্ত, নুর আলম আহামেদ, মাওলানা মাসুম বিল্লাহ, আল আমিন,ডা. জিন্নত আলী, মনির হোসেন, আলমগীর হোসেন, হাবীব মেম্বার, জালাল খাঁ, শফিকুল ইসলাম, আব্দুল কাদির, নাজমুল সিকদার, আলআমিন চৌধুরী, মোশাররফ হোসেন সহ আরোও অনেকে।

নরসিংদীর কন্ঠস্বর / এইচ অ রশীদ / রায়পুরা

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT