1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

রায়পুরায় গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার
56

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আব্দুল মালেক (৪২), আলেহা (৩৫), জহির উদ্দিন (৪২) ও আনোয়ার হোসেন (৪৫) নামে ৪ জন আহত হয়েছে৷ আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে৷

রবিবার (২৬ নভেম্বর) ভোরে রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার লাইমপাশা গ্রামের আবদুল মন্নাফের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মিজানুর এর পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাদের পরিবারের সকলে কিশোরগঞ্জের ইটনায় থাকে। কয়েকদিন আগে সে আত্মীয় মনির হোসেনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দুইটি গরু পছন্দ হলে সে তা কিনে নেয়। রবিবার হরতাল থাকায় তারা রাতে গরুগুলো পিকআপে নিয়ে যাওয়ার চিন্তা করে। ভোরে তারা পিকআপ যোগে দুইটি গরু নিয়ে যাওয়ার সময় পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছলে গরু চোর সন্দেহে তাদের আটকায় এলাকাবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মিজানুর মারা যায়। আর সঙ্গে থাকা পিকআপ চালক ও হেল্পার সহ ৪ জন গুরুতর আহত হয়।

নিহতের স্বজন মর্জিনা বলেন, মিজানুর গরু দুইটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। তাকে আটকানোর পর স্ট্যাম্প দেখানো হয়। আমার ভাইয়ের সাথে কথা বলানো হয়। তারা গরু কিনে নিয়ে যাচ্ছে বললেও মানেনি। তারা বেধরক পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওদের আটকাতে গিয়ে ভাবী আলেয়া ও ভাই আনোয়ার ও আহত হয়েছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম সাংবাদিকদের জানান, বংশের চাচাতো ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার সময় সন্দেহজনক ভাবে কয়েকজন তাদের আটক করলে তারা পরিচয় দিলেও তাদের মারধর করতে থাকে। একজন নিহত হয়৷ এখন ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT