1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

রায়পুরায় কচুরিপানা থেকে একজনের লাশ উদ্ধার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার
71

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি পুকুরের কচুরিপনার নিচে আটকে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের ওই পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তির আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি। তাঁর পড়নে ছিল সাদা চেকের শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। ঠিক কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে ওই এলাকায় দুর্গন্ধ ভেসে আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখেন ওই পুকুরের কচুরিপানার সাথে ভেসে আছে একজনের লাশ। এখবর পেয়ে বিকেল ৫টায় রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানতে চাইলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT