1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

মনোহরদীতে প্রাইভেটকারের চাপায় ব্যবসায়ী নি’হত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪৮৩ বার
96

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রাইভেটকারের চাপায় কাজল মিয়া (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত.মান্নানের ছেলে। তিনি চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী।

নিহতের প্রতিবেশী মো. নয়ন মিয়া জানান, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোরে নরসিংদীর শেখেরচরের বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে যায়। এসময় চালাকচর বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কাজল মিয়া। হঠাৎ একটি প্রাইভেটকার কাজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন বলেন, অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধাক্কায় কাজল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT