1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

বেলাব উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রহিমা সম্পাদক শেফালী

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩১০ বার
62

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিকলীগের নরসিংদী জেলার বেলাব উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রহিমা বেগমকে সভাপতি এবং শেফালী বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় মহিলা শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখা আহবায়ক নুরুন নাহার বেগম ও সদস্য সচিব নাসরিন ইসলাম (সবুজ) স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী আগামী ২০ অক্টোবর ২০২৩ এর মধ্যে কমিটি পূনাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

অনেক দিনপরে উপজেলা মহিলা শ্রমিকলীগের কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা খুবই খুশি।

নবগঠিত বেলাব উপজেলা শ্রমিক লীগের কমিটিতে পদ প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন সভাপতি রহিমা বেগম, সাধারণ সম্পাদক শেফালী বেগম, সহ-সভাপতি সবিতা রানী, জুলেখা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম, সাংগঠনিক সম্পাদক তুরজাহা খানম,দপ্তর সম্পাদক জুয়েনা,

প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাঃ সামিরা,অর্থ বিষয়ক সম্পাদক লুৎফর নাহার,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, কার্যকরী সদস্য খাদিজা বেগম,রোজিনা আক্তার, রিতা আক্তার, দুলেনা বেগম ও নীলুফা বেগম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT