1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২২২ বার
250

​আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বেলাবো উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান আহাম্মেদ রাফিকে (২১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতারের পর আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​গ্রেফতারকৃত রাফসান আহাম্মেদ রাফি বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের মোঃ আশিক মিয়া ও সামসুন্নাহার দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের একটি মামলায় (মামলা নং-১৬, ধারা: সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

​আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বেলাবো থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT