1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৪৬২ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক নারী (প্রেমিকা) অবস্থান নিয়েছে। আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিক বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা শারমিন বেগম। পরে বিয়ের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নিয়ে নিজ বাড়িতে ফিরে যায় ওই প্রেমিকা। বিষয়টি নিশ্চিত করেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার ফাতেমা বেগম দিপা।

ভুক্তভোগী ওই নারী জানান, সুলতানপুর গ্রামের সাদুর মিয়ার ছেলে কাঠ ব্যবসায়ী বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে বাবুল বিয়ের আশ্বাসে ওই প্রেমিকার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক করে বাবুল মিয়া। শারীরিক সম্পর্কের পর থেকে ভুক্তভোগী শারমিন তাকে বিয়ের কথা বললে বাবুল মিয়া বিয়ে করতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেয় শারমিন।

এদিকে ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা। পরে প্রায় দুই ঘন্টা বুঝিয়ে ওই নারীকে বিয়ে দেওয়ার আশ্বাস দিলে সে অবস্থান তুলে নেয়।

চরসিন্দুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফাতেমা বেগম দিপা জানান, খবর পেয়ে অভিযুক্ত বাবুলের বাড়ি গিয়ে ওই নারীকে বুঝিয়ে তার অবস্থান তুলে নিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। শুনেছি ওই নারীর পূর্বে একটি সংসার ছিল। সেখানে তার এগারো বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। অভিযুক্ত বাবুল তার সাথে গোপণে প্রেমের সম্পর্ক করে তার আগের সংসার থেকে ছাড়াছাড়ি করায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT