1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

পলাশে কীটনাশকের দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১১ বার
Oplus_131072
58

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আগুন লেগে মোস্তাফিজুর রহমান বাবু নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের বিপুল পরিমাণ সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পলাশ উপজেলার জিনারদী বাজারের সিনথিয়া এন্টারপ্রাইজ নামক দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের শেষ সময়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সিনথিয়া এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান বাবু জানান, আমার দোকানের জমির মালিকের সাথে একটি গ্রুপের ঝগড়ার জেরে আমাকে আমার বিচার করার হুমকি দিতো। আমার সন্দেহ পরিকল্পিতভাবে দোকানে তারাই আগুন লাগিয়ে দিয়েছে। আমার সব শেষ করে দিছে, তিনটি কোম্পানি আমার কাছে ৭ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। দোকানে আগুনে সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ দিবেন বলেও তিনি জানান।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারী জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পাই রাত ৯টা ৪৫ মিনিটে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা সম্ভব হবে না।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT