1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় এক তরুণ নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২১৭ বার
265

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ডাংগা বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা বাজারের মালদ্বীপ প্রবাসী শামীম মিয়ার ছেলে। সে ডাংগা দাখিল মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় সায়েম মিয়া ডাংগার বকুলতলা এলাকার সামনের সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এসময় পিছন থেকে বেপরোয়া গতির “প্রাণ আরএফএল” এর একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দ্রুত কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি পাঁচদোনা থেকে জব্দ করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT