1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩৫ বার
61

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ১৬ মামলার আসামি লিজন মোল্লা কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং মৎস্যজীবীলীগ নেতা। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬ টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের বাসাইল এলাকায় তার বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ জানান, লিজন মোল্লা নামে একজনকে রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT