1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার
89

নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

নরসিংদী ডি.সি রোডে মোমবাতি প্রজ্জ্বলন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হত্যাকান্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এ উপলক্ষে শহীদদের প্রতি সম্মান রেখে ১০ মিনিট বিদ্যুৎ সর্বরাহ বন্ধ রাখা হয়।

এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মুক্তিযোদ্ধাবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটিকে স্মরণ করেন।

এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT