1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে রয়েল এনফিল্ড “মোটো স্টুডিও” শোরুম উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫২ বার
Oplus_131072
49

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরুম “মোটো স্টুডিও” উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরুম “মোটো স্টুডিও”শোরুমটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটো স্টুডিওর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মৃদুল এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস মইদুর রহমান তানভির।

এ সময় স্থানীয় বাইকারদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এখন থেকে নরসিংদী অঞ্চলের গ্রাহকরা রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন মোটরসাইকেল অ্যাক্সেসরিজ (GMA), বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা এক জায়গা থেকেই গ্রহণ করতে পারবেন।

বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েল এনফিল্ড ১৯০১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে রয়েল এনফিল্ড বাংলাদেশে ইফাদ মটরস লিমিটেডের মাধ্যমে ৩৫০ সিসির ৪টি মোটরসাইকেল বাজারজাত করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT