1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

নরসিংদীতে ভয়াবহ আগুন জুটমিলে, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৫৬ বার
76

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের সমশের জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে শহরের চরসুজাপুরে মিলের ড্রেসিং-ড্রইং সেক্টর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। যার ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কারখানা কর্তৃপক্ষ। তবে অগ্নিকান্ডে মিলের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) এম এ ছাত্তার জানায়, দুপুর প্রায় ১ টা ৫০ মিনিটে কারখানার ড্রেসিং-ড্রইং সেক্টরে আগুন দেখতে প্রায় শ্রমিকরা। পরে শ্রমিকরা সাথে সাথে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পাশাপাশি নরসিংদী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, সমশের জুটমিলে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর নেতৃত্বে দুটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় এক ঘটনার চেস্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, আমরা দ্রুত কাজ করার কারণে আগুন ছড়িয়ে যেতে পারেনি। যার কারণে ভয়াবহ ক্ষতি থেকে মিলটি রক্ষা পেয়েছে। আর আগুনের সূত্রপাত বৈদ্যুতিক কিনা মিলের কোন গাফিলতির কারণে হয়েছে তা তদন্তের পর বলা যাবে। প্রাথমিক মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে তাদের ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর সঠিক কারণ ও তথ্যটা বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT