1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার
50
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে মালবাহী (পাথর বহনকারী) ট্রেনে কাটা পড়ে ফায়জুন্নেসা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী আরশীনগর এলাকার রেল ক্রসিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়জুন্নেসা রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বহনকারী ট্রেনটি নরসিংদীর আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় বৃদ্ধা নারী ফায়জুন্নেসা বেগম রেললাইন পার হচ্ছিলেন। পরে ওই ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরো ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধা নারীর মরদেহ সুরতহাল করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলেও জানান তিনি।
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT