1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮২ বার
79

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে রুমান মিয়া (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বাদুয়াচর রেলব্রীজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ।

নিহত রুমান উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ার হক মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানায়, রুমানের পৈতৃক বাড়ি রায়পুরায় হলেও সে বোনের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর এলাকায় থাকেন। সেখানে সে স্থানীয় কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিলো। এক সপ্তাহ আগে সে বাবার বাড়ি রায়পুরায় ঘুরতে আসে। পরে সন্ধ্যায় বাদুয়াচর রেলব্রীজ এলাকায় ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে আসেন। পরে স্বজনরা মরদেহ রুমানের বলে সনাক্ত করেন।

রুমানের চাচাত ভাই মামুন মিয়া বলেন, দুপুরে তার মা সহ পরিবারের সদস্যরা খালার বাড়িতে দাওয়াতে যায়। সে বাড়িতেই ছিলো। পরে খবর পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সে বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান ছিলো। তার মৃত্যুর পরিবারে শোক নেমে এসেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আমরা ফাড়িতে নিয়ে এসেছি। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে আমরা এখনও তা নিশ্চিত করতে পারিনি। আর এঘটনায় পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT