1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪৭১ বার
70

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনে কাটা পরে মুজিবুর রহমান মিয়াজি (৭০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত‍্যূ হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের বাসাইল রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পরে তার মৃত‍্যূ হয়।

নিহত মুজিবুর রহমান মিয়াজি বাসাইল মাদ্রাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, মুজিবুর রহমান মিয়াজি সকালে বাজার করার উদ্দেশ‍্যে বাসা থেকে বের হয়ে ভেলানগর বাজারে আসে। বাজার শেষে বাড়ি ফিরার পথে বাসাইল রেলগেইট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মনবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লাগে মুজিবুর রহমানের। এসময় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত‍্যূ হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাসায় নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক জানান, বাসাইল রেলগেইটের পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় একজনের মৃত‍্যূর খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা নিহতের মরদেহটি নিয়ে যায়। এব‍্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT