1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

নরসিংদীতে গুলিবিদ্ধ ছাত্রদলের আশরাফুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪০৩ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদল নেতা আশরাফুল মারা গেছে। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুই পক্ষের সংঘর্ষের পর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান (৩২)মারা যায়। তবে এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি।

নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) আলাউদ্দিন এর ছেলে। অপর নিহত সাঠিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে আশরাফুল।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুই জন সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল আহত হয়।

পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদেকুর রহমান মারা যায়। এর ১দিন পর শুক্রবার সাকালে অপর ছাত্রদল নেতা আশরাফুল মারা যায়।

ছাত্রদল নেতা তুষার জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় প্রথমে সাদেক মারা যায়। পরে আজ সকালে আশরাফুলও মারা যায়। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।

উল্লেখ, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলা ভাওয়চুর ও গুলিবর্ষনের ঘটনা ঘটে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT