1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

তিতুমীর কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৪২ বার
53

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে মো: আমিন মিয়া , সহ-সভাপতি পদে মো : মাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান জনি ও দপ্তর সম্পাদক পদে মোঃ লুৎফর কবির মাহিন কে মনোনীত করে কার্যকরী পরিষদের কমিটির ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ ) সন্ধ্যায় কার্যকরী উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ আখতারুজ্জামান রাসেল, রইস উদ্দিন, আমিনুল ইসলাম মানিক, গোলাম কবির, সভাপতি মো:বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ (এক) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো: শওকত, সিহাবুল ইসলাম ফয়সাল, রিয়াজ তালুকদার, মির্জা রাকিব, জাহিদ হাসান মিয়াজি, সাকিল আল নোমান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে, কাজী সামিউল আলম শাকিব, মো: সোহেল মিয়া, রাকিব হাসান, মো: সালাউদ্দিন, মো:কামরুল শিকদার, লাহুল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে, সাইদুর রহমান সোহান, সাবিকুন নাহার মুক্তা, আল আমিন সরকার, আরিফুল ইসলাম সরকার, রাকিবুল ইসলাম মিনাল, ফজলে রাফি, প্রচার সম্পাদক রাব্বি হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার স্মৃতি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য বলা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT