1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

তরুণরাই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে: খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার
Oplus_131072
43

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সময়ে অধিকাংশ তরুণরাই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজীর মাধ্যমে সমাজের অবক্ষয় ঘটাচ্ছে ফলে সমাজ হচ্ছে অস্থিতিশীল। পাশাপাশি আবার তরুণ-যুবকরাই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেশকে নতুন মাত্রায় নিয়ে যাবার প্রাণ-পণ চেষ্টা চালিয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও এখনো চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। তাদের মাধ্যমেই আগামীর সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে আয়োজিত নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরামের “তারুণ্যের জয়যাত্রা” মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার নগরী খ্যাত নরসিংদীতে এখনো কোন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নেই। এই সুবিধা থেকে নরসিংদীবাসি এখনো বঞ্চিত রয়েছে। জনগনের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, এইগুলোসহ জনগনের পাশে থেকে কাজ করবো।

নরসিংদী স্বেচ্ছাসেবক ফোরাম এর আহ্বায়ক আবু বকর তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

পরে অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিধান করিয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশেন করে কুড়েঘর ব্যান্ডের তাশরিফ খান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাধবদী স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আল আমিন রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগান, জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদসহ উক্ত মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের ৩ হাজার স্বেচ্ছাসেবী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT