1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩০ বার
191

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নরসিংদীর কৃতী সন্তান মো. রোমান মিয়া। একইসঙ্গে তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন রোমান মিয়া। ছাত্র ও যুব সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বগুণের মাধ্যমে তিনি ইতোমধ্যে জাতীয় যুবশক্তির নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের বিকাশে রোমান মিয়ার মতো মেধাবী ও কর্মীবান্ধব নেতাদের অংশগ্রহণ সংগঠনকে আরও গতিশীল করবে। তার বিচক্ষণতা, সাংগঠনিক দক্ষতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে একজন সম্ভাবনাময় যুব রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নরসিংদী জেলা থেকে উঠে আসা এই তরুণ নেতা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন। উল্লেখ্য গত ২৭মে নরসিংদী রেলওয়ে স্টেশনে মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় নিহত মা ও সন্তানের পরিবারের পাশে দাড়িয়েছেন, স্বামী সবুজ মিয়াকে সহমর্মিতা জানাতে তার বাড়ি গিয়েছেন ও বেচে থাকা অপর কণ্যা সন্তানের লেখাপড়ার দায়ীত্ব নিয়েছেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় নরসিংদীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রোমান মিয়া তার মেধা, সততা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় যুবশক্তি এবং দেশের যুব সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মো. রোমান মিয়া বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার চেষ্টা করব। যুবসমাজের অধিকার, সম্ভাবনা ও রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT