1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯৭ বার
243

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আসন্ন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত পৌর কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে ৪ নং ওয়ার্ডের ভূঁইয়ার ঘাট ও আশের এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে ভোটারদের ঢল নামে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। পরে একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী মো: কামাল হোসেন, জামায়েতে ইসলামী ঘোড়াশাল পৌরসভার আমির অধ্যাপক ইসমাইল খাইরি, সভাপতি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, ঘোড়াশাল পৌর ৪ নং ওয়ার্ডের সভাপতি
আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান সুমন প্রমুখ।

বক্তব্যে মো: কামাল হোসেন বলেন, আমি ঘোড়াশাল পৌর সভার ৪ নং ওয়ার্ডের নেতা নয় সেবক হতে চাই। আমি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করতে কাজ করবো। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে কাজ করে যাবো। তিনি সকলের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর বিভিন্ন পরিকল্পনার কথা শোনেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।

গণসংযোগ শেষে মো: কামাল হোসেন ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT