1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

ঘোড়াশালে স্মাইল সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার
Oplus_131072
57

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইউথ ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৮টায় পলাশ উপজেলার ঘোড়াশাল প্রাণ পাবলিক স্কুলের সামনের মাঠে স্মাইল ঘোড়াশাল শাখার আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ শাখা ও ঘোড়াশাল শাখার স্মাইলের সদস্যরা।

স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইউথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফারাবী রহমান আলিফ বলেন, একসাথে হাসি ছড়ানোর ৭ বছরে আমাদের সংগঠন।স্মাইল-সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন আজ ৭ বছরে পা রাখল। পথশিশু থেকে শুরু করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘ যাত্রা ছিল অবিশ্বাস্য এবং অনুপ্রেরণামূলক। আমাদের লক্ষ্য প্রতিটি ছিন্নমূল মানুষের জীবনে পরিবর্তন আনা, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো।

এসময় সংগঠনের শুভাকাঙ্ক্ষী সাফিকুল ইসলাম খান বলেন, স্মাইল এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সাথে আছি , কারণ আমরা বিশ্বাস করি, তুমি হাসলে হাসব আমরা, আর হাসবে বাংলাদেশ। চলুন, একসাথে এগিয়ে যাই আরও বড় স্বপ্ন পূরণের পথে।

উল্লেখ্য, ২০১৮ সালে ০১ অক্টোবর পলাশ উপজেলার রাবার উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইউথ ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ৭ বছরে পথশিশু থেকে শুরু করে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছে এই সংগঠনটি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT