1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশালে সড়ক অবরোধ, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ বার
Oplus_131072
66

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : তিনমাসের বকেয়া বেতনের দাবিতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের রাজাব এলাকায় অবস্থিত কাপকেক এক্সপার্ট লিমিটেডের পুতুল ফ্যাক্টরীর শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা ফ্যাক্টরীর সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের উভয় পাশের ৬ কিলোমিটার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফ্যাক্টরীর শ্রমিকরা জানান, গত তিনমাস ধরে আমরা বেতন পাচ্ছি না। চলতি মাসের আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্ত মাসের ২৮ তারিখ হয়ে গেলেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। পাঁচ বছরের সার্ভিস চার্জ দেওয়া হয়নি এখনও। তাই আজ সকাল থেকেই আমরা আন্দোলনে নেমেছি। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়কের উভয় পাশে শত শত যান বাহন আটকে আছে ঘন্টার পর ঘন্টা। সড়কে চলাচলকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক অবরোধ করে এই আন্দোলন করা ঠিক হচ্ছে না তাদের। আর মালিকপক্ষকেও তাদের দাবি মেনে নেওয়া উচিত।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সাথে কথা বলেন সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১০টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে কাজ ফিরে যান।

এ বিষয়ে কাপকেক এক্সপার্ট লিমিটেডের এইচ আর কর্মকর্তা মো: আক্তারুজ্জামানের সাথে মুঠোফোন একাধিকবার বার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মালিকপক্ষের সাথে কথা বলে এক মাসের বেতন বৃহস্পতিবারের ভিতরে আর বাকি বেতন সামনের মাসে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT