1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

কলেজ শিক্ষার্থীদের এবার ফ্রি প্রশিক্ষণ দিলো বিজয়ী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০৭ বার
64

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ব্লক ও হ্যান্ড মেইড জুয়েলারী বেসিক প্রশিক্ষণ করানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় চাঁদপুর বাবুর হাট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করে। বেসিক কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন বিজয়ীর সদস্য সূচনা আক্তার ও সাদিয়া সুলতানা।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে ও বিজয়ীর সদস্য সামিয়া রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খানসহ শিক্ষক মন্ডলি। বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ট্রেইনার, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি।

বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন সামিয়া রহমান, জয়িতা বনিক, সুমাইয়া মুসকান, প্রিয়শী রায়, সামিয়া খান, বৃষ্টি আক্তার, জান্নাত আক্তার নিলি, মীম, মিতু আক্তার সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT